রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শিগগির: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুব শিগগির সংলাপে বসার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির সংলাপে বসবে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার (২০ মে) সকালে সাভার উপজেলা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর সক্ষমতা কতটুকু দরকার, আরও কী কী করা যায় তা নিয়ে ভাবছি। সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করবো।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘ভোটার তালিকা প্রণয়নের জন্য আমরা তিন ধরনের তথ্য গ্রহণ করছি। ২০২৩ সালের ২ মার্চ ভোটার তালিকা প্রণয়ন করা হবে। এই ভোটার তালিকা দিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ট্রান্সজেন্ডার ও নিষিদ্ধ পল্লীর মা-বোনদেরও কিন্তু এই তালিকায় আনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। কীভাবে নিয়ে আসবেন সে বিষয়ে আমরা প্রশিক্ষণও দিয়েছি।’ এ সময় ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরমেয়র আব্দুল গণি, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com