শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সমকাম সমর্থনের ম্যাচ না খেলে প্রশংসায় ভাসছেন সেনিগালীয় ফুটবলার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২

ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জারমেইনে (পিএসজি) খেলেন সেনেগালের মুসলিম খেলোয়াড় ইদরিস গায়া। স¤প্রতি তিনি সেই ক্লাবের একটি ম্যাচে সমকামীদের সমর্থনে জার্সি পরে খেলতে অস্বীকৃতি জানান। পিএসজির সতীর্থ মেসি-নেইমার-এমবাপ্পেরা সেই ম্যাচে খেললেও তার না খেলার সিদ্ধান্তে বর্ণবাদী ফরাসিরা বেজায় ক্ষেপে যায়। এমনকি তারা তাকে ফ্রান্স থেকে বহিষ্কারেরও দাবি তোলে।
তবে ইদরিস গায়ার এমন সিদ্ধান্ত মুসলিম বিশ্ব তাকে অনন্য মর্যাদায় আসীন করেছে। পৃথিবীর নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম তার প্রশংসায় পঞ্ঝমুখ। মিসরের সাবেক ফুটবলার মোহাম্মদ আবু তারিকা ইদরিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে টুইটারে তিনি লিখেন, (আল্লাহর নবী লুত আ:-এর বারণের) ‘উত্তরে তার স¤প্রদায় শুধু বলল, লুত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায়।’ (সুরা নামল : ৫৬) একইসাথে আবু তারিকাহ লিখেন, ‘তুমি দুঃখ করো না, আমরা তোমার সাথে আছি, তোমাকে সমর্থন করছি এবং আল্লাহও তোমার সাথেই আছেন।’
শুধু সমর্থকরাই নয়; ইদরিস পাশে পেয়েছেন তার দেশেরে প্রেসিডেন্ট ম্যাকি সল কালকেও। তিনি টুইট করেন, ‘ইদরিস গানা গায়াকে আমি সমর্থন করি। তার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে হবে।’ এর আগে ওই ম্যাচটি না খেলার জন্য ইদরিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আচরণ কমিটি তাকে তলব করে। তিনি সেখানে তাদের চমৎকার উত্তর দিয়েছেন, ‘আমি তো ক্লাবের সাথে ফুটবল দেখতে চুক্তিবদ্ধ হয়েছি, আমার ইসলামী বিশ্বাস ও সংস্কৃতিবিরোধী এবং উন্নত মানবিক মূল্যবোধ পরিপন্থী কোনো প্রচারনায় অংশ নিতে চুক্তি করিনি।’ ফরাসিদের এসব আচরণের প্রতিবাদে টুইটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ ও আরবের মুসলিমরা হ্যাশটাগ চালু করে তার ইদরিসের সমর্থনে দাঁড়িয়েছেন। জনপ্রিয় হয়ে উঠেছে হ্যাশট্যাগ- #Wearealldrissa




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com