শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাউখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা

কাজী শাহাদাৎ হোসেন কাউখালী :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

পিরোজপুরের কাউখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশাল অনুষ্ঠিত হয়ছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ ব্যাংক, বরিশাল এর আয়োজনে ও সোনালী ব্যাংক কাউখালী শাখার সহযোগিতায় পিরোজপুর সোনালী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক বেবী রানী দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আর তিথি। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল এর যুগ্ম ব্যবস্থাপক নিখিল চন্দ্র শীল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কাউখালী শাখার ব্যবস্থাপক মোঃ রাসেল খান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলার সকল ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাল নোট প্রতিরোধে সচেতনামূলক ভিডিও প্রদর্শন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com