বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো উদীচী জেলা সংসদের এয়োদশ সম্মেলন

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

“শ্রেনিভেদ ভাঙি শোষিতের রোষে- সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে”- এই স্লোগানকে সামনে রেখে ২১ মে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদ এর আয়োজনে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, নতুন জেলা কমিটির পরিচিতি ও শপথ গ্রহন এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি দিনাজপুর প্রাঙ্গনে এয়োদশ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিনিধি সাইদুর রহমান বয়াতী। উদ্বোধন শেষে আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ও সম্পাদক মন্ডলীর সদস্য বিমল মজুমদার, কেন্দ্রীয় সংসদের সদস্য রেজাউর রহমান রেজু, কেন্দ্রীয় সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সংসদ সদস্য ও ঠাঁকুরগাও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, দিনাজপুর জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সত্ত ঘোষ, সহ-সভাপতি ডাঃ আহাদ আলী, য্গ্মু সাধারণ সম্পাদক রাশেদ পারভেজ, উপদেষ্টা শফিকুল হক ছুটু, নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, সুলতান কামালউদ্দীন বাচ্চু, রহমত উল্লাহ রহমত, ডাঃ মারুফা বেগম, কানিজ রহমান, মনোয়ারা সানু সহ উদীচী জেলা সংসদের সদস্যবৃন্দ। দুপুর সাড়ে ১২ টায় কাউন্সিল অধিবেশন শাখারী পট্টিস্থ উদীচী দিনাজপুর জেলা সংসদ কার্যালয়ের সত্যেন সেন ভবনে শুধুমাত্র কাউন্সিলারদের নিয়ে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা শিল্পকলা প্রাঙ্গনে উদীচীর নিজস্ব শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com