শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের অলোচনা সভা

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী মাস উপলক্ষে ও তার রুহের মাগফেরাত কামনা সহ বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে এই অবৈধ নিশিরাতের সরকারের দায়ের করা সকল দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে ঈদ পূর্ণ মিলনী ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছে পদ বঞ্চিত বরিশাল মহানগর ও জেলা বিএনপি সাবেক নেতৃবৃন্দ সহ শ্রমিকদল,মহিলা দল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। শুক্রবার রাত ৮টায় নগরীর স্বরোডস্থ পার্টি হাউজ কমিউনিটি মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড, মহসিন মন্টু, বরিশাল সাবেক মহানগর বিএনপি সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, আব্বাস উদ্দিন বাবলু, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, আলাউদ্দিন আহমেদ, মোঃ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাংগঠনিক সম্পাদক এমজি ফারুক, জেলা শ্রি মকদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজি, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আকন। এখানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড শহিদ হোসেন, এ্যাড, আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক আতাউর রহমান আউয়াল, আখতারুজ্জামান সাব্বির, নুরুল হক রিয়াজ, আসাদুজ্জামান তৌহিদ, মাওলা রাব্বি শামীম, মোঃ জাহিদ প্রমুখ। এখানে আরো বিগত সময়ে সরকারী বিরোধী আন্দোলন-সংগ্রামের সময় একাধিক মামলার আসামী সহ পদ বঞ্চিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠানে স্বঃফূর্তভাবে অংশ গ্রহন করেন। এসময় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের ডাক দেবে আমরা কোন পদের আশায় বসে থাকব না। বিগত দিনে এই রাজপথে ছিলাম আজ আছি সামনেও থাকব। দেখি বর্তমান লেংড়া খোড়া ঘোড়ার কমিটির নেতা-কর্মীরা কতদিন উত্তর, দক্ষিণ, পশ্চিমের লোক ভাড়া করে এনে বরিশালে কি করে তাও আমরা দেখব। আজ আমরা যারা এখানে হাজির হয়েছি তা বিএনপি তথা দলের নিবেদিত সদস্য এখানে কোন ভাড়া করা লোকজন নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com