শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

এ কে এম রিপন আনসারী গাজীপুর:
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

গাজীপুর জেলার নলছাটা এলাকায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ তিনজন মারা গেছে। নিহতরা হচ্ছেন- ব্যবসায়ী মহসিন, চালক মৃদুল ও হেলপার জাকির হোসেন। শনিবার (২১ মে) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের ব্যবসায়ী পুবাইল বাজার থেকে তালের শাঁস কিনে পিকআপ ভ্যান নিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাওয়ার উদ্দেশে রওনা দেন। পিকআপ ভ্যানটি কালীগঞ্জের নলছাটা অরক্ষিত রেল ক্রসিংয়ে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে বেশ কিছু দূরে গিয়ে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের চালক, হেলপার ও ওই ব্যবসায়ী মারা যায়। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) ইকবাল হোসেন জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com