শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলায় আগুনে বসত ঘর ভস্মিভূত

শরণখোলা আঞ্চলিক অফিস :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

শরণখোলার বাধাল গ্রামে একটি বসত ঘরে আগুন লেগে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ আগুনে নগদ ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ধানসাগর ইউনিয়নের বাধাল ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন জানান, তার বাড়ি পাশের ইজিবাইক চালক মাসুম বিশ্বসের ঘরে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগে মালামালসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন মানুষের ক্ষতি হয়নি। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত বলে তাদের ধারনা। মাত্র চার মাস আগে সাড়ে চার লাখ টাকা ব্যয় করে কাঠ দিয়ে ঘরটি তৈরী করেন মাসুম। আগুনে নগদ ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদ থেকে বিধি অনুযায়ী সহায়তা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com