শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিন্দি সিনেমায় সিয়াম, নায়িকা বলিউডের মিথিলা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

বলিউডের সিনেমায় নাম লেখালেন অভিনেতা সিয়াম আহমেদ। ভারতের কলকাতার খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া ছবিতে দেখা যাবে তাকে। এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’। হিন্দি ভাষার সিনেমায় অভিনয়ের বিষয়টি সিয়াম আহমেদ নিজেই নিশ্চিত করলেন। তিনি জানান, ছবিটি পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম। এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার’ শিরোনামে ডকুমেন্টারি পরিচালনা করেছিলেন তিনি। এ ছবিতে সিয়ামের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী মিথিলা পালকারকে। আরও অভিনয় করবেন জাভেদ জাফেরি সিয়াম বলেন, ‘চার মাস আগে আমি ছবিটির জন্য অডিশন দিয়েছিলাম। অবশেষে সবকিছু মিলে যাওয়ায় চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। চরিত্রটি নিয়ে ভাবছি। কিভাবে আমার চরিত্রটি আমি উতরে যাবো সেটা নিয়েই বেশি উত্তেজনা কাজ করছে।’
মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক বিশেষ প্রতিবেদনে সিনেমার গল্প প্রসঙ্গে জানিয়েছে, খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে যাবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এ সিনেমায় ১৭ বছর বয়সী শামা নামের ওই বক্সাকে ঘিরে বিভিন্ন কাহিনী উঠে আসবে। যিনি তার এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।সিনেমাটি সিঙ্গাপুর-ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঙ্গেলস ভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। ২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com