শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বলিউডের তারকাসন্তানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ভারত উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া, এই অঞ্চলে এক সময় চলচ্চিত্র বলতে হিন্দি সিনেমাকেই বুঝতো মানুষ। তাদের মুখে মুখে থাকতো সেই সিনেমার সংলাপ-গান। কিন্তু এখন যেন সেটা অতীত। সেই জায়গা দখল করে নিয়েছে দক্ষিণী সিনেমা। কিন্তু কেন এমনটি হলো? কারণ খুঁজতে গিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। হিন্দি চলচ্চিত্রের এই বেহাল দশার জন্য তারকাসন্তানদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। কঙ্গনা বলেন, বলিউডের এই তারকাসন্তানরা অধিকাংশই পাশ্চাত্য ঢংয়ে উচ্চারণে অভ্যস্ত। তাদের সংলাপ বোঝাই দায়। তাহলে হিন্দি ছবির সঙ্গে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে? অভিনেত্রী আরও বলেন, বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের। এসময় কটাক্ষ করে কঙ্গনা বলেন, কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের উচ্চারণই তো অন্য ধরনের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com