শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ৬

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায়, প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে আহত হয় জেলা ছাত্রদলের ৬ জন নেতাকর্মী। মঙ্গলবার (২৪ মে) পৌনে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল নেতা বক্তৃতা শুরু করলে লাঠিচার্জের ঘটনা ঘটে। আহতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না,সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি আবুল হাসেম, শহর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক শহীদ খান উজ্জ্বল, আধারা ইউনিয়ন ছাত্রদল নেতা ফারদিন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল শহরে খলইস্ট এলাকা থেকে একটি প্রতিবেশ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের সভাপতিসহ ৬ জন নেতাকর্মী আহত হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন – কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করছিলাম। এতে পুলিশ লাঠিচার্জ করে। জেলা ছাত্রদল সভাপতি মোয়াজ্জেল হক মুন্নাসহ ছয় ছাত্রদল নেতা আহত হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com