শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে স্কুল শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

মুন্সীগঞ্জের কে. কে. গভ. ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্তের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (২৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করেন। এ মানববন্ধনে স্কুল শিক্ষার্থী, সংস্কৃতি সংগঠন ও সামাজিক সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠন অঙ্কন দত্তের হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পরে শিক্ষাথীরা শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে এসে শেষ করে। উল্লেখ্য, গত ৭ মার্চ দুপুরে কোচিং শেষ করে তার নিজ বাড়িতে ফেরার পথে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। ১৯ মে ভোর ৪ টায় রাজধানীর ঢাকার একটি হাসপাতালে ৪৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হলেও ঘটনার সাথে জড়িতদের চিন্থিত করতে পারেনি পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com