শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন সিনেমায় নিপুণ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ। নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি। সিনেমাটির নাম ‘ভাগ্য’। ছবিটিতে বেশ চমৎকার একটি চরিত্রে দেখা যাবে নিপুণকে। জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগমী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ। নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা।
একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’
‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন চিত্রনায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com