শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতাকে মিথ্যাভাবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

১৬ জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত গাইবান্ধা পৌরসভা নির্বাচনে পূর্ব কোমরনই কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় গাইবান্ধা জেলা যুবলীগনেতা খান মোঃ আমির হোসেন সোহেলসহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম মিথ্যাভাবে চার্জশিটে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা যুবলীগের আয়োজনে ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন- গত বছর ২০২১ সালের ১৬ জানুয়ারী গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর দের সমর্থক ও উৎসুক জনতার মাঝে মারামারি হয়। এরপর প্রশাসনের গাড়ীতে হামলা করে। মামলায় ৯নং ওয়ার্ডের লোকজনের নামে হবে। কিন্তু সেই মামলায় রহস্যময় ভাবে এজাহারে নাম নাথাকার পরেও তিন কিলোমিটার ফাঁকে ১ বছর পরে নির্দোষী আওয়ামীলীগ যুবলীগের নেতার নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা মেনে নেওয়া যায় না। তাই গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের দৃষ্টি আকর্ষন করে প্রশাসনকে তদন্ত করে নির্দোষকৃত দলীয় কর্মীদের নাম চার্জশিট থেকে বাতিলের দাবী জানান ও নতুন করে দোষী ব্যাক্তিদের চার্জশিটে নাম অর্ন্তভূক্তির কথা বলেন। অন্যথায় হরতাল-অবরোধ সহ কঠোর কর্মসূচী গ্রহনের প্রত্যয় ব্যক্ত করেন।এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, সদর উপজেলা যুবলীগ আহবায়ক আবু বকর কাজল, যুগ্ন আহবায়ক মুকুল মিয়া, যুবলীগ নেতাদের মধ্যে রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম মঞ্জু, কামনাশীষ দেব বুলেট, সঞ্জীব বিশ্বাস বড়ুয়া, তানভীর রায়হান তুহিন, রাহাত মাহমুদ রনি, রেজাউল্লাহ সরকার রুবেল, মোবাশ্বের আহমেদ, ফাহিম ইসলাম দীপ,রাজীব, ছাত্রলীগ নেতা মুন্না বিল্লা। আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া,শহর যুবলীগের নেতা শাহনেওয়াজ পলাশ, আশরাফুল পলাশসহ আওয়ামী যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা যুবলীগ নেতা জান্নাতুল ফেরদৌস কাকন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com