শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদুল্লাপুরে আনসার ও ভিডিপি’র সমাবেশ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তা সর্বত্র আমরা, এই শ্লোগানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) দিনব্যাপী অত্র অফিস চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আব্দৃুস সামাদ (পিভিএমএস)। বিশেষ অতিথি গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) রেজাউল ইসলাম (পিভিএম), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, সার্কেল অ্যাডজুটেন্ট (অবঃ) বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন প্রমুখ। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নুরন্নবী ম-লের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দলনেতা রতন প্রামানিক, চামুলী রানী ও রুহুল আমিনসহ আরও অনেকে। এর আগে অতিথিদের ফুলেল তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে অতিথিদ্বয় এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় বাহিনীটির নানা ধরণের সফল কর্মকা-ের চিত্র তুলে ধরেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com