শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মানব বাহাদুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

বিশ্বের সবচেয়ে খর্বকায় (খাটো) মানুষ স্বীকৃতি পেয়েছেন দর বাহাদুর খাপাঞ্জি। ২০০৪ সালে নেপালে জন্ম নেয়া বাহাদুরের উচ্চতা মাত্র ২ ফুট ৫ ইঞ্চি। ইতোমধ্যেই বিশ্বের খর্বকায় মানুষ হিসেবে তিনি স্থান করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও। গত মঙ্গলবার বাহাদুরের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন দেশটির ট্যুরিজম বোর্ডের সিইও ধনঞ্জয় রেগমি। বাহাদুরের এ স্বীকৃতিতে খুশি তার পরিবার। দর বাহাদুর খাপাঞ্জির ভাই নারা বাহাদুর খাপাঞ্জি বলেন, আমার ভাই অন্য সবার মতো বেড়ে উঠেনি এটা দেখে কষ্ট পাই, তবে সে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট পাওয়ায় খুশি আমি। আশা করছি সবার সহযোগীতায় আমার ভাই সুশিক্ষিত মানুষ হবে। প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণের স্বীকৃতি পেয়েছিলেন নেপালের খগেন্দ্র থাপা। যার উচ্চতা ছিলো ২ ফুট আড়াই ইঞ্চি। দুই বছর আগে মারা যান তিনি। বিশ্বের সবচেয়ে খাটো তরুণী নেপালেরই প্রতিবেশি দেশ, ভারতের জ্যোতি আমগে। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখান ২ ফুট উচ্চতার এ তরুণী। সূত্র : ডেইলিমেইল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com