শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাহস থাকলে আ’লীগ নির্বাচন করুক : গয়েশ্বর

ইকবাল হোসেন:
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগের সাহস থাকলে নির্বাচন করুক, আমাদের ক্ষমতা থাকলে আমরা প্রতিরোধ করব।’ তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, নির্বাচন হবে না। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে গয়েশ্বর রায় বলেন, চুপচাপ বসে থাকেন। কারো ইচ্ছা বাস্তবায়ন করার সুযোগ আপনাদের দেয়া হবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়া ও নোবেল বিজয়ী ড. ইউনূসের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর’ দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, শ্রীলঙ্কার মতো এ দেশ থেকেও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। দেশের রিজার্ভের এ টাকা লুট করে রিজার্ভ খালি করা হয়েছে। দেশের ব্যাংকগুলো এখন দেউলিয়া ঘোষণা করলে শ্রীলঙ্কার মত অবস্থা হবে। পুলিশের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, খুব সুন্দর ভাষায় পুলিশ আমাদের নামে মামলা দেয় যে-আমরা পুলিশের কর্তব্যে বাধা দিচ্ছি, কি কর্তব্য করেন আপনারা? আপনারা একটা কর্তব্য পালন করেছেন জনগণের ভোট শেখ হাসিনাকে দিয়ে দিছেন। আপনারা যদি কর্তব্য পালন করেন নারী, শিশু ধর্ষণ হয় কেন? আপনারা যদি কর্তব্য পালন করেন জনগণকে পাহারা দেন, তাহলে যেখানে সেখানে ছিনতাই হয় কেন? কিছুদিন পর পর আমাদের ঠিকানা জানতে আমাদের কাছে যান। কিন্তু আপনারা আপনাদের ঠিকানা লিখে যাচ্ছেন এটা মনে করিয়ে দেই। এই যে ৩৫ লাখ মামলা করেছেন, প্রতিটি মামলার এক এক জন আইও আছে। আর এই মিথ্যা মামলার কারণে আমরা হেনস্থার শিকার হচ্ছি, টাকা পয়সা যাচ্ছে পরিবার হেনস্থার শিকার হচ্ছে। যারা আইও তারা যাবেন কোথায়? তাদের ঠিকানা তো সরকারিভাবে লিপিবদ্ধ করা আছে। সেইটা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন। তিনি বলেন, ‘গতকাল ছাত্রদল মার খেয়েছে তার জন্য মর্মাহত কিন্তু ধন্যবাদ ও সংগ্রামী অভিনন্দন জানাই যে তারা পাল্টা প্রতিরোধ করেছে। সুতরাং এখন থেকে যেখানে আঘাত আসবে পাল্টা প্রতিরোধ করতে হবে, আঘাত করতে হবে। এই আঘাত করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এখন থেকে মাইর দেয়ার অভ্যাস করতে হবে। আমরা পাকিস্তানকে পরাজিত করছি, এখন যারা লাফালাফি করে তাদের পরাস্ত করতে বেশি সময় লাগবে না।’ মানববন্ধনে বক্তব্যে রাখেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com