শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টকে বিএনপির শুভেচ্ছাবার্তা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদির কাছে দলের পক্ষে সমবেদনা ও অভিনন্দনপত্র হস্তান্তর করেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল ।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সমবেদনা ও নতুন নিযুক্ত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। গত মঙ্গলবার (২৪ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদির কাছে এই সমবেদনা ও অভিনন্দনপত্র হস্তান্তর করা হয়।
দলের পক্ষে অভিনন্দন ও সমবেদনাপত্র নিয়ে দূতাবাসে যান বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। এ সময় তারা দেশটির সদ্যমরহুম প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন। একইসাথে নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৩ মে সংযুক্ত আবর আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেন। তার পরদিনই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com