শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষাক্ষেত্রে লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ জরুরি : শিক্ষামন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

শিক্ষাক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। আলোচনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে তৈরি ন্যাশনাল ব্লেন্ডেড এডুকেশনাল মাস্টার প্ল্যান (২০২২-২০৩১) এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়। এ সেশনে শিক্ষাক্ষেত্রে লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
তার সঙ্গে প্যানেল আলোচক হিসেবে আরো ছিলেন কানাডার উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শাম্পান, সুইডেনের অর্থমন্ত্রী মিকায়েল ড্যামবার্গ এবং নেদারল্যান্ড এর বুর্টজর্গ নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইয়স ডি ব্লক। আলোচনায় মডারেটর ছিলেন নিউ ইয়র্ক টাইমসের ডেপুটি ম্যানেজিং এডিটর রেবেকা ব্লুমেনস্ট্যাইন।
আলোচনায় ডা. দীপু মনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন সূচিত হচ্ছে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী যে মানব সম্পদ তৈরির কর্মযজ্ঞ শুরু হয়েছে, সমতা, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক যেসকল নীতি গৃহীত হচ্ছে সে সকল বিষয় তুলে ধরেন। এছাড়াও তিনি বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করা, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসুযোগ তৈরি, নারীর ক্ষমাতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com