শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে সহকারী জজের বাসায় চুরি ঃ মালামালসহ ২ চোর আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মোঃ সোহেল রানার বাসা থেকে চুরি যাওয়া ২ টি ল্যাপটপ ১টি মানি ব্যাগ ও ১ টি শাড়ী উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। জানা যায়, গত মঙ্গল বার (২৪ মে) দুপুরে পৌর এলাকার কান্দা পাড়া মহল্লায় জজের ভাড়া বাসায় চুরি হয়। পড়ে গত বুধবার (২৫ মে) আদালতের সেরেস্তা আমিরুল মোমেন খান বাদী হয়ে অজ্ঞাত নামে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে এসআই কাঞ্চন কুমার, এসআই খলিলুর, এসআই ফারুক সংগীয় পুলিশ ফোর্স চুরি যওয়া বাসার পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী উল্লাপাড়া রেলষ্টেশন থেকে মোঃ মাসুদ রানা(২৮) কে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জালালের নাম বলে দেয় পরে (২৫ মে) দিবাগত রাতে পৌর এলাকার দাবারিয়া মহল্লা থেকে চুরি যাওয়া মালামালসহ মোঃ জালাল(৩২)কে গ্রেপ্তার করে। এই চুরি যাওয়া ল্যাপটপ দুটি ক্রয় করে শাহজাদপুর মনিরামপুর বাজারের সিরাজপ্লাজার শাহীন টেলিকম দোকানের স্বত্বাধিকারী মোঃ শাহীন(৪২) তবে শাহীন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নী বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। জানা যায়, গ্রেপ্তারকৃত মাসুদ রানা উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের মৃত লিটন সেখের পুত্র ও মোঃ জালাল শাহজাদপুর পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামের মৃত মজিবর সর্দারের পুত্র। আসামীদের বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com