শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাসড়কের পাশে যেখানে সেখানে ময়লা, আবর্জনা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ঠাকুরগাঁও জেলা শহরের সড়ক ও মহাসড়কের পাশে যেখানে– সেখানে ময়লা, আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে শহরে ঢোকার দুটি পথসহ কয়েকটি স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ নাকে নিয়ে শহরে ঢুকতে হচ্ছে পথোচারিদের। শহরে চলতেও হচ্ছে নাক-মুখ চেপে। পৌর কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের পাশে আবর্জনা ফেলছে। অথচ এটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ১৯৫৮ সালের ১ মার্চ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে এটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। প্রতিষ্ঠার ৬১ বছরেও আবর্জনা ফেলার নির্ধারিত স্থান করতে পারেনি কর্তৃপক্ষ। প্রকল্পের লোকজন পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে প্রতিদিন কয়েক টন ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, গম গবেষণা উপকেন্দ্র, রোড এলাকার শুক নদ, সেনুয়া ও টাঙ্গন নদী এলাকায় এসব আবর্জনা ফেলা হচ্ছে। জানতে চাইলে পৌরসভার মেয়র আন্জুমানআরা বন্যা বলেন, পৌরসভার নির্ধারিত আবর্জনা ফেলার স্থান ভরাট হয়ে যাওয়ায় এখন বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলতে হচ্ছে। তবে আবর্জনা ফেলার স্থান নির্মাণসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে। সেটা বাস্তবায়িত হলে এ সমস্যা থাকবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com