শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল তাহিদের জানাজায় মানুষের ঢল

ইয়াকুব মিয়া জগন্নাথপুর (সুনামগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব’র সভাপতি, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা প্রবীণ সাংবাদিক মাওলানা আব্দুল তাহিদের দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযা বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না শাহী ইদগাহ মাঠে বিকেল ২টা ৩০মিনিটে জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। হাজারো জনতার উপস্থিতিতে মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালানায় মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন বাগময়না জামে মসজিদের ইমাম মাওলানা আমির আলী। জানাজা নামাজ পূর্ব বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন এমরান, মাওলানা আবু আয়ুব আনছারী, মাওলানা নুর আহমদ, মাওলানা আব্বাব আলী খান, জগন্নাথপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, হাজি সুন্দর আলী প্রমূখ। জানাযায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার (২৫ মে) রাতে নিজ বাড়িতে বুকে ব্যথাসহ গুরুতর অসুস্থ হওয়ায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও মাদ্রাসা, মসজিদ, এলাকার উন্নয়নে বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। এলাকায় তিনি ছিলেন সকলের শ্রদ্ধেয় ব্যক্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য শুনাগ্রহী রেখে গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com