শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর ছাত্রলীগের হামলা

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আশ্রয় নেয়া ছাত্রদলের তিন কর্মীকে বেধড়ক পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি, ভিডিও তোলায় আইনজীবীদের ওপরও হামলা চালায় তারা। এ সময় তারা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কয়েকজন আইনজীবীর গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। পরে সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তৃতায় বলেন, ছাত্রলীগের গুণ্ডা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা বলে তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। আমাদের আইনজীবীদের ওপরে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা করে ছাত্রলীগ অপবিত্র করেছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণও নিরাপদ নয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com