মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারের পরিণতি হবে বিপজ্জনক: রব

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২

সরকারের পরিণতি বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল শুক্রবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদ জানিয়ে রব বলেন, ছাত্রদলের ওপর সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা সরকারের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সারাদেশে সরকারের আশ্রিত ‘হেলমেটবাহিনী’ ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে, যা ন্যাক্কারজনক। তিনি বলেন, বিরোধী ছাত্র সংগঠনের উপর অব্যাহত হামলায় প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা শিক্ষাঙ্গনকে যেমন অনিরাপদ করে তুলেছে, তেমনি রাজনীতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সরকার গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উসকে দিচ্ছে। তিনি বলেন, এসবের মধ্য দিয়ে সরকার নিজের পতনকে ত্বরান্বিত করছে কেবল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com