শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল ম্যাপে এলো নতুন সুবিধা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

সম্প্রতি গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারে নতুন সুবিধা যুক্ত হয়েছে। আগে স্ট্রিট ভিউ ইমেজারি নামের অপশনটি শুধু ডেস্কটপ ভার্সনেই ছিল। এখন থেকে মোবাইলেও চলবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই সুবিধা। গুগল ইমেজারি ব্যবহার করে মূলত কোনো একটি জায়গার পরিবর্তন বোঝা যায়। ধরুন, একটি জায়গা ৫ বছর আগে কেমন ছিল এবং বর্তমানে সেই জায়গার অবস্থা কেমন- তা জানা সম্ভব স্ট্রিট ভিউয়ের মাধ্যমে। পুরো বিষয়টি কীভাবে কাজ করে তা বোঝার জন্য গুগল ম্যাপের স্ট্রিট ভিউ মোড চালু করতে হবে। স্ক্রিনের উপরে ট্যাপ করতে হবে। এরপর সেখানে থাকবে See More Date। তার মাধ্যমে Historical Imagery- দেখা সম্ভব।
এছাড়াও গুগল একটি বিশেষ ক্যামেরা লঞ্চ করছে। যা সাধারণ ক্যামেরা থেকে কিছুটা আলাদা। কারণ শুধুমাত্র স্ট্রিট ভিউ ইমেজারি তুলতে সক্ষম ওই ক্যামেরা। এতে ৩৬০ ডিগ্রি ভিউ রয়েছে। যেকোনো গাড়ির সঙ্গে এই ক্যামেরা ব্যবহার করা যাবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো গাড়ির ছাদে ক্যামেরাটি লাগানো সম্ভব। এর জন্য বিশেষ কোনও ডিভাইস প্রয়োজন নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com