বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩৬ ঘণ্টার জন্য বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

প্রায় ৯ বছর পর আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আগামী ৮ ও ৯ জুন ৩৬ ঘণ্টা অর্থাৎ দেড় দিনের জন্য বাংলাদেশে প্রদর্শনীর জন্য থাকবে এ শিরোপা। খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এবার ৫১টি দেশে ঘুরবে এ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবার র‌্যাডিসন ব্লু হোটেলে রেখে জনসাধারণের জন্য করা হয়েছিল বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। এবার আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী করা হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com