শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ১১জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ মে সকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ওই টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল সভাপতিত্ব ও বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক উজ্জল ব্যানার্জী, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সাংবাদিক দিলীপ মোদক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা রাম দুলাল দাস ও সমাজসেবক আব্দুল গফফার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com