শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুর সদর ও মজিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ও মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের পরিচালনায় ২৬ মে সকালে সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা । বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫ শত ৩৬ টাকা, ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার ৩ শত ৬৫ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৭ হাজার ১ শত ৭১ টাকা। বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সংরক্ষিত ইউপি সদস্য রাশিদা বেগম, শাহানাজ বেগম, নাজমা সুলতানা, সাধারণ ইউপি সদস্য কামাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, এ কে এম রেজওয়ানুর রহমান, রাশেদুল ইসলাম লিটন, কামরুজ্জামান কামাল, স্বরজিৎ দাস, শহীদ কামাল মিঠু প্রমুখ। অপরদিকে ২৬ মে দুপুরের উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেনের পরিচালনায় মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৮৮ হাজার ৭ শত টাকা।?, মোট ব্যায় দেখানো হয়েছে ১কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৮ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৭০ হাজার ৯ শত টাকা। বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান গাজী, সংরক্ষিত ইউপি সদস্য হামিদা বেগম, রেশমা খাতুন, নাজমা খাতুন, সাধারণ ইউপি সদস্য এম সাইফুর রহমান, মহিউদ্দীন বুলবুল, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান, ফজলুর রহমান, জিয়াউর রহমান, আসাদুজ্জামান, আব্দুস সামাদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com