শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীবরদীতে আদালতের আদেশে জমি ফিরে পেলেন হারুন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

শ্রীবরদীতে প্রায় এক যুগ পর আদালতের আদেশে জমি ফিরে পেলেন মোঃ হারুন মিয়া। দীর্ঘদিন মামলার পর আদালত হারুনের পক্ষে রায় দেন। আদালতের রায়ের মধ্য দিয়ে শেষ হয় হারুন মিয়ার প্রতিক্ষা। গত ২৬ মে বৃহস্পতিবার বিকালে আদালতের আদেশে বসতঘর, গাছপালা উচ্ছেদ করে ১৫ শতাংশ জমির দখল বুঝে পান হারুন মিয়া। মোঃ হারুন মিয়া চকবন্দী গ্রামের নুরুর ইসলামের ছেলে। এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, চকবন্দী গ্রামের ফকির মিয়া, মোঃ রঙ্গে মিয়া ও মোঃ গোলাম মোস্তফা ওরফে সাতানা হারুন মিয়ার ১৫ শতাংশ জমি প্রায় একযুগ আগে দখল করে বসত ঘর গাছপালা রোপন করে। পরে এ নিয়ে এলাকায় বিচার শালিস হয়। তাহারা বিচার শালিস না মানায় হারুন মিয়া ২০১৬ সালে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত হারুন মিয়ার নামে ডিক্রি দেন এবং ২৬ মে ম্যাজিস্ট্রটের উপস্থিতে তার জমির দখল বুঝে পান। চকবন্দী গ্রামের ইরন মিয়া বলেন, এ রায় ও উচ্ছেদের মাধ্যমে আইনের প্রতিষ্ঠা হয়েছে। মানুষ বুঝতে পারবে জোর করে কাহারো জমি নেয়া যায় না। মোঃ হারুন মিয়া কান্না জনিত কণ্ঠে বলেন, আমি কত মানুষের কাছে গিয়েছি, আমার জমিটি কেউ উদ্ধার করে দেয়নি। আজ আমি আদালতের মাধ্যমে আমার জমি ফিরে পেলাম। দেশে বিচার আছে। আজ আমি খুবই খুশি। আল্লাহ আমার ডাক শুনেছেন। আদালতের আদেশে উচ্ছেদ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নাজির মোঃ আমিনুল ইসলাম, এডভোকেট শেখ ফরিদ, এসআই রোকন উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com