শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ল্যাপটপের গতি বাড়ানোর ৪ উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

ঘরে কিংবা অফিসে ডেস্কটপ ব্যবহার করেন সবাই। তবে বাইরে বহনের জন্য ল্যাপটপই বেশি পছন্দ। মহামারির সময় অনলাইন ক্লাস, হোম অফিসের কল্যাণে ল্যাপটপ নতুন কিনেছেন অনেকে। আবার অনেকে পুরোনোটাই ব্যবহার করছেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে ল্যাপটপে প্রচুর টেম্প ফাইল এবং আক্ষরিকভাবেই ধুলোবালি জমা হয়। যন্ত্রাংশগুলো পুরোনো হতে থাকে এবং সফটওয়্যার আপডেট না করার ফলে ল্যাপটপ স্লো হতে পারে। দেখা যায় কাজের মাঝেই ল্যাপটপ হ্যাং হয়ে আছে। নানান কারণে আপনার ল্যাপটপটি স্লো হতে পারে।
চলুন ল্যাপটপের গতি বাড়ানোর সহজ ৪ উপায় জেনে নেওয়া যাক- > প্রথমেই দেখা নিন আপনার ল্যাপটপে কোনো ভাইরাস আছে কি না! ল্যাপটপে লোডিংয়ের সময় অযথা দেরি হলে ধরে নিন হবে ম্যালওয়্যার হানা দিয়েছে। সে ক্ষেত্রে কোনো ভালো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন। > অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে জমে ল্যাপটপে স্পিড কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যববহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল রিসাইকল বিনে পাঠিয়ে দেওয়াই ভালো। > ল্যাপটপের গতি বাড়াতে হার্ড ড্রাইভের জায়গা খালি রাখা খুবই জরুরি। কম্পিউটারের হার্ড ড্রাইভ সম্পূর্ণ ভরে রাখা একেবারেই উচিত নয়। অনেকেই মনে করেন হার্ড ড্রাইভের ৮৫ শতাংশ অংশ ভরে গেলেই তা যন্ত্রের উপর প্রভাব ফেলতে শুরু করে। এতে প্রায় ৫০ শতাংশ গতি হ্রাস পেতে পারে ল্যাপটপের। ডাউনলোড করা প্রোগ্রাম, ছবি, গানের লাইব্রেরি হার্ড ড্রাইভের উপর চাপ বাড়ায়। এজন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন। > ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারাদিনের ইন্টারনেট সার্ফিংয়ের উপরও ল্যাপটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত পরিষ্কার করে ফেলুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com