শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্বকের লাল ছোপ যে সমস্যার ইঙ্গিত দেয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

ত্বকের লালচে ছোপ দেখলে অনেকেই ভাবেন অ্যালার্জির সমস্যা হয়েছে। তবে সব সময় কিন্তু ত্বক লালচে হওয়ার কারণ অ্যালার্জি নয়।
শরীরের বিভিন্ন স্থানের ত্বক লালচে হয়ে ওঠার কারণ হতে পারে চিকেন স্কিন। এই শব্দের সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নন।
আসলে এটি একটি ত্বকের রোগ। যে কারো এটি হতে পারে। তবে যাদের ত্বক বেশি সংবেদনশীল; তাদের ক্ষেত্রে এই সমস্যা মারাত্মক হতে পারে।
এ বিষয়ে ভারতের আয়ুর্বেদিক বিশেষজ্ঞ শর্মিতা জানান, ত্বকে ছোট ছোট গর্তের মতো লাল ছোপ কিংবা দাগ দেখে অনেকেই একে সাধারণ কোনো সমস্যা বলে ভাবেন।
তবে এটি হতে পারে চিকেন স্কিনের লক্ষণ। চিকিৎসার ভাষায় একে কেরাটোসিস পিলারিস বলা হয়। আবার চলতি কথায় একে স্ট্রবেরি লেগও বলা হয়।
শরীরের বিভিন্ন স্থান যেমন- পিঠে, হাতের পেছনের দিকে, কাঁধে, হাঁটু ও থাইয়ে দেখা যেতে পারে। সাধারণত কেরাটিন ফর্মুলেশনের কারণে এর মাত্রা বেড়ে যায়। কেরাটিন ঘামের মাত্রা বাড়িয়ে লোমকূপের মুখ বন্ধ করে দেয়। এ কারণে চিকেন স্কিন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
যাদের গায়ের চামড়া শ্যামবর্ণ, তাদের শরীরে কালো ছোপ দেখা যায়। কিছুটা জালের মতো দেখতে হয়। আর যাদের গায়ের চামড়া একটু ফর্সা তাদের শরীরে লালভাব বেশি থাকে ও ত্বক আসল রং হারিয়ে ফেলে।
কাদের মধ্যে এই সমস্যা বেশি?
>> যাদের ত্বক শুষ্ক
>> অ্যাকজিমা থাকলে
>> আটপিক স্কিন অ্যালার্জি হলে
>> যাদের বংশে এ সমস্যা রয়েছে।
এর চিকিৎসা কী?
এ সমস্যা হলে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ অথবা স্কিনের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যালিসিলিক অ্যাসিডযুক্ত সিরাম অথবা টোনার সপ্তাহে ৪ দিন লাগালে উপকার মিলবে।
সেরামিড যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ল্যাকটিক অ্যাসিডযুক্ত বডি লোশন ব্যবহার করা ভালো, বিশেষ করে যাদের ত্বক শুষ্ক। অবশ্যই দিনের বেলা বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com