বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চরফ্যাসনের উন্নয়ন দেখে আমি মুগ্ধ -মন্ত্রী তাজুল ইসলাম

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বিএনপি আবোল-তাবল বলছে।পদ্মাসেতু নাকি কোন কাজে আসবে না। বিএনপির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। গত শনিবার (২৮মে) বেলা ২টায় চরফ্যাশন অডিটোরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা তাজুল ইসলাম এ কথা বলেন। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রের সঞ্চালনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা আসলে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে দেশে খাদ্যে সয়ংসম্পন্ন ছিল,এখন উদবৃত্ত ও আছে। চরফ্যাশনে উন্নয়নের জোয়ার দেখে তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরুনের জন্য ক্ষমতা এসেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অপূতপূর্ব উন্নয়ন হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জ্যাকব এর নির্বাচনী এলাকার মানুষেল ভালবাসার ঢল দেখে বলেন, আজ মানুষ খেয়ে দেয়ে খুবই ভাল আছে যার জন্য মানুষ আওয়ামী লীগের ডাকে সারা দিচ্ছে। এর আগে মন্ত্রী দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করে এমপি জ্যাকব এর ভুয়াসি প্রশংসা করেন।ওই সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহাসিন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো ঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোরশেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com