শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনে পেশিশক্তি দেখিয়ে লাভ হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে কোনও লাভ হবে না। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ)। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পেশিশক্তির ব্যবহার নজরে এলে আমরা নির্বাচন বন্ধ করে দেবো।’ গতকাল রবিবার (২৯ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন মানে যুদ্ধ নয়। নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। আমরা মিডিয়ায় খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি তাও না হয়, ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে প্রমাণ হলে ব্যবস্থা নেবো। প্রয়োজনে নির্বাচন স্থগিত করবো। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।’ তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রার্থী ও ভোটারদের সহযোগিতা লাগবে।’ কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com