বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৮ মে শনিবার বিকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে প্রকম্পিত হয় রাজপথ। ছাত্রদলকে মৌলভীবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা পয়েন্টে গিয়ে শেষ হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানায়। তারা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উন্নয়ন বাঁধাগ্রস্ত, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে এসব প্রতিহত করার স্লোগান দেন। মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা, উপজেলার নেতাকর্মীরা। এসময় মৌলভীবাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম তার বক্তব্যে মৌলভীবাজারে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করেন। নেতাকর্মীরা ‘দেশরতœ শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী ও দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। একই সঙ্গে মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com