শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুবলীগ হবে সন্ত্রাস ও মাদকমুক্ত সংগঠন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বশির আলম টঙ্গী (গাজীপুর)
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২

আগামী দিনে যুবলীগ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি সংগঠন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ মে) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আহসান উল্লাহ মাস্টার সারাজীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার আদর্শ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সব ধরনের নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুবলীগ। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আমজাদ হোসেন বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সুমন হোসেন শান্ত বাবু, আলমগীর হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com