শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।এ সময় অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য দেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি ঘোষিত ৫দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারা জেলায় দুই শতাধিক স্পটে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com