শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী র‌্যাবের হাতে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামি মারজিয়া আক্তার শিলাকে গত রবিবার দিবাগত রাত ৩টায় শিবপুর উপজেলার শিবপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র?্যাব-১১। র?্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মার্জিয়া আক্তারকে শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। বেড়ানো শেষে ঢাকায় ফিরার পথে ট্রেনের জন্য নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে তারা। ওই সময় এক নারী তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনে স্থানীয় এক বখাটেসহ ওই নারী ঢাকা থেকে আসা তরুণী ও যুবককে মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। গত ২১ মে এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল নামে এক বখাটেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় বিজ্ঞ আদালত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com