মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নায়ক ইমনের ‘আগামীকাল’ আসছে ৩ জুন

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। আগামী ৩ জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা। এর নাম ‘আগামীকাল’। ছবিটিতে ইমনের নায়িকা জাকিয়া বারী মম। এটি নির্মাণ করেছেন অঞ্জন আইচ। এ সিনেমা মুক্তি উপলক্ষে গত শনিবার (২৮ মে) রাজধানীর পান্থপথের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমার গল্প, চরিত্রসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইমন বলেন, ‘আগামীকাল’ পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। এই সিনেমায় আমি চিত্রনায়ক ইমন নয়, অভিনেতা ইমন হিসেবে হাজির হচ্ছি। গল্পের চরিত্র হয়েই অভিনয় করেছি। আশা করি সবার সিনেমাটি ভালো লাগবে।’
অঞ্জন আইচ বলেন, ‘আগামীকাল’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। এটার পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি ৫ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অঞ্জন আইচ, অভিনেতা মামনুন ইমন, অভিনেত্রী সূচনা আজাদ, অভিনেতা তারেক স্বপন, প্রযোজক ও পরিবেশক জাহিত হাসান অভি, নির্মাতা সানী সানোয়ারসহ অনেকে। শনিবার ছিল নায়ক ইমনের জন্মদিন। এই অনুষ্ঠানে শেষে কেক কেটে তার জন্মদিন উদযাপন করে ‘আগামীকাল’ সিনেমার টিম। প্রসঙ্গত, ইমন-মম ছাড়াও এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com