রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুর পৌর এলাকায় শুরু হয়েছে উন্নয়ন কাজ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৯টি প্রকল্পের মধ্যদিয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি এবং প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে আরেকটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হয়েছে। এনিয়ে বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, পৌর সচিব তৌহিদুল ইসলাম। এ বিষয়ে পৌর সচিব তৌহিদুল ইসলাম কে বলেন, করোনার কারনে আমাদের অনেক বরাদ্দ আটকে ছিলো। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে নগর উন্নয়নে ইতোমধ্যে নানা প্রকল্পের টেন্ডার হয়েছে। শহরের ড্রেনের কাজ ইতোমধ্যে শেষের পথে। এবার শুরু হয়েছে শহরের গুরুত্বপুর্ন রাস্তার পাকাকরণ কাজ। উন্নয়ন কাজ নিয়ে মেয়র আলা উদ্দিন বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত-ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। আমি সকলকে সাথে নিয়ে দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ সকল কাজ বাস্তবায়ন করতে শহরের ব্যবসা বানিজ্যের সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। সকলেই আমার জন্য দোয়া করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com