রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীবরদীতে হারপিক পান করে শিক্ষার্থীর মৃত্যু

রাশেদুল ইসলাম, শ্রীবরদী (শেরপুর):
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

শেরপুরের শ্রীবরদীতে হারপিক পান করে সাব্বির আহম্মেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বুধবার (১ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাব্বির সাতানী শ্রীবরদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি শেরপুরে কৃষি ডিপ্লোমার কোর্স সম্পন্ন করেছিলেন।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সাব্বির আহম্মেদ গত চারদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছিলেন না। সকালে সাতানী শ্রীবরদীর নিজ বাড়িতে বাথরুমে গিয়ে হারপিক পান করেন তিনি। নিহতের স্বজনরা আরও জানান, এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহম্মেদকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেলে তিনি মারা যান বলে জানান স্বজনরা। নিহতের খালাতো ভাই শফিকুল ইসলাম বাবু বলেন, তিনি সাব্বির আহম্মেদের সাথে ময়মনসিংহ গিয়ে ছিলেন। সেখানে যাওয়ার পথে তার কাছে হারপিক খাওয়ার কারণ জানতে চাইলে সাব্বির বলেন, চারদিন ধরে ঠিকমতো ঘুম হয়নি তাই তিনি হারপিক পান করেছেন। সাব্বির মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিলেন বলে দাবিও করেন বাবু। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com