রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে কালোবাজারী বন্ধ ও বিজয় ট্রেনের দাবিতে মানববন্ধন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

সম্প্রতি জামালপুর রেল জংশন স্টেশনের আওতায় বরাদ্ধ থেকে তিস্তা ট্রেনের ৬০টি আসন কেটে নেয়ার প্রতিবাদে এবং টিকেট কালবাজারী বন্ধ, চট্টগ্রামগামী বিজয় ট্রেন জামালপুর থেকে চালু করা, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন এবং রেলের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে জামালপুর রেল স্টেশন প্লাটফরমে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।২ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব তুষার মল্লিক, সচেতন নাগরিক কমিটির সদস্য রাসেল মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক হিল্লুল সরকার। বক্তারা অবিলম্বে উল্লেখিত দাবিগুলো পূরণ করা না হলে লাগাতার আন্দোলন চলার ঘোষণা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com