শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগ বানিজ্যের প্রতিবাদে হোগলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছে শতাধিক শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালে কমিটি গঠন নিয়ে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বানিজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, অভিভাবকদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিদ্যালয়ের জমিদাতা কাজল চন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, যুবলীগ নেতা বুলবুল মীর, সাবেক প্রধান শিক্ষকের ছেলে রফিকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবক ফরিদুল হক প্রমূখ। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অনিয়মের মাধ্যমে অবৈধ পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বানিজ্য বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। উল্লেখ্য, আজ শুক্রবার বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে স্কুল সূত্রে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com