বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে নাটক ‘উপলব্ধি’ মঞ্চস্থ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেলায় মাদক প্রতিরোধে নাটক ‘উপলব্ধি’ মঞ্চস্থ হয়েছে। গত বুধবার রাতে উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশিষ্ট টিভি নাট্যকার আকাশ রঞ্জনের পরিচালনায় ‘উপলব্ধি’ নাটকটি মঞ্চস্থ হয়। এ নাটকে নাট্যকার আকাশ রঞ্জন, বিশিষ্ট টিভি অভিনেতা শফিক খান দিলু, আরফান আহম্মেদ, বিনয় ভদ্র, হারুনুর রশিদ, আমিন আজাদ, ইমরান হাশমী অভিনয় করেন। নাটকটিতে মাদকের ভয়াবহতা ও এর প্রতিরোধে পরিবারের পক্ষ থেকে করণীয়সহ নানা দিক তুলে ধরা হয়েছে। এ নাটকটি দেখার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত হয়ে ছিলেন শিল্পকলা একাডেমি চত্ত্বরে। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দীন উপস্থিত ছিলেন। নাট্যকার আকাশ রঞ্জন বলেন, বর্তমানে দেশ তথা সমাজে মাদক সেবনকারীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের নীল ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এই মাদক সেবন থেকে যুব সমাজকে রক্ষা ও এর প্রতিরোধ হিসেবে আমি এই ‘উপলব্ধি’ নাটকটি লিখেছি। আমারই পরিচালনায় এই নাটকটি আমার জন্মভূমি কোটালীপাড়ায় দেশের বিশিষ্ট কয়েকজন অভিনেতার অভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করা হলো। আশা করছি এই নাটকটি দেখার পর যুব সমাজ মাদক সেবন থেকে ফিরে আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com