শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কনসার্টে অতিরিক্ত দর্শকই কেকের মৃত্যুর কারণ!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ভারতের বিখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের গান শুনতে দর্শকের জনসমুদ্র হয়েছিল কলকাতার নজরুল ম । অনুষ্ঠানের হলে নানা রকমের আলোর ঝলকানি। সেসব কারণে কেকের মৃত্যুর হয়েছে বলে অনেকে দাবি করছেন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘নজরুল মে র এসি যথেষ্ট ভালো। কিন্তু ২ হাজার ৭শ’র জায়গায় যদি ৭ হাজার লোক ঢুকে পড়ে অত্যধিক ভিড়ে গরম তো লাগবেই। শ্বাসপ্রশ্বাস নিতেও সমস্যা হবে। পাঁচিল টপকেও লোক ঢুকেছে। আটকানো যায়নি জনস্রোতকে।’ এদিকে বিবিসির একটি প্রতিবেদনে দর্শকের কাছ থেকেই নজরুল মে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এসি বন্ধ রাখারও। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে, তদন্তে নামছে কেএমডিএ। যদিও এসি বন্ধ রাখার কথা খারিজ করে দিয়েছেন নজরুল মে র এক কর্মী। তিনি বলেন, ‘এসি বন্ধ ছিল না। কিন্তু অত ভিড়ে কাজ করছিল না এসি। দরজা খোলা থাকায়, হাওয়া বেরিয়ে যাচ্ছিল। ৭টা দরজার ৫টাই খোলা ছিল ভিড়ের কারণে।’ কলকাতায় অনুষ্ঠান করতে আসা নিয়ে কেকে’র প্রবল উৎসাহ ছিলো, সেই কলকাতাতেই অনুষ্ঠান শেষে প্রয়াত হলেন। মঙ্গলবার (৩১ মে) রাতে নজরুল মে র অনুষ্ঠান শেষে হঠাৎ শরীর খারাপ। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় কেকে-কে। হিন্দি, তামিল, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে আসীন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। ভক্তরা যাকে কেকে নামেই সম্বোধন করেন। মঙ্গলবার (৩১ মে) রাতে কনসার্ট শেষে সবাইকে শোকে ভাসিয়ে ৫৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। কলকাতার নজরুল মে গাইতে এসে অসুস্থ হয়ে মারা যান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com