রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বিশ্বকে তাক লাগিয়ে দিতে যাচ্ছে সৌদি আরব। প্রতিবেশী দুবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ভবন নির্মাণ করতে যাচ্ছে দেশটি। প্রকল্পটির আওতায় আছে একাধিক উঁচু ভবন। একেকটি ভবনের উচ্চতা হবে পাঁচ শ’ মিটার। প্রকল্পটি নিওম মেগাসিটি নামে পরিচিত পাবে।
ব্লুগবার্গের দেয়া তথ্য অনুযায়ী, নিওম প্রকল্পটির সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, বৃহত্তম ভবনগুলো লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমি পর্যন্ত প্রসারিত হবে। এতে আবাসিক হোটেল, অফিসসহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। সৌদি আরবের উত্তর-পশ্চিম তাবুক অ লে নিওম প্রকল্পটি করা হবে। ভবনগুলো ভূমি বরাবর অনুভূমিকভাবে ১০ মাইলেরও বেশি প্রসস্থ হবে। এবং ১৭০ কিলোমিটার জুড়ে শহরটি দীর্ঘ হবে। এতে প্রাথমিকভাবে পথচারীদের জন্য সম্পূর্ণ সরল রেখায় ডিজাইন করা হয়েছে। এই সবকিছুই মেগাসিটির অংশ হবে।
নিওম প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বরাদ্দ পাঁচ শ’ বিলিয়ন ডলার। এটি একটি প্রযুক্তিগতভাবে উন্নত এবং পরিবেশবান্ধব মেগাসিটি হতে চলেছে। এটি বিশ্বজুড়ে বিনিয়োগ এবং কোম্পানিগুলোকে আকর্ষণ করবে। নিওম’র সিইও নাদমি আল-নাসর ব্লুমবার্গকে বলেন, ‘ভবনগুলোর নির্মাণশৈলী সবাইকে অবাক করবে।’
তিনি বলেন, ‘আমরা যা করতে যাচ্ছি এবং যখন সেটি উন্মুক্ত করা হবে, সবাই সাদরে গ্রহণ করবে। ভবনগুলো ভিন্ন ধরণের উচ্চতা দেখে সবাই চমকিত হবে।’ উল্লেখ্য, বর্তমানে দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। সূত্র : মিডল ইস্ট মনিটর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com