শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২

বিদেশ সফরের অনুমতি পেয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সেক্ষেত্রে তাকে বেশকিছু শর্ত মেনে চলতে হবে।
আইফার অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হচ্ছে। সেই অনুষ্ঠানে যেতে আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন রিয়া চক্রবর্তী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আবুধাবি যাওয়ার অনুমতি দিয়েছে ভারতের আদালত। বিদেশে যাওয়ার আগে রিয়াকে ১০ লাখ টাকা জমা করতে হবে বলে জানানো হয়েছে। তিনি ২ থেকে ৫ জুন পর্যন্ত তিনি আবুধাবিতে থাকতে পারবেন। সে লক্ষ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিআই) অফিস থেকে রিয়া নিজের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়। আবুধাবিতে গিয়ে সেখানকার ভারতীয় দূতাবাসে হাজিরা দিতে হবে রিয়া চক্রবর্তীকে। পাশাপাশি আবুধাবি থেকে ফেরার পর রিয়াকে আবার নিজের পাসপোর্ট এনসিবির কাছে জমা দিতে হবে বলে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়।
২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেপ্তার করে এনসিবি। বেশ কয়েকদিন জেলে কাটিয়ে জামিন পান রিয়া। তবে জামিনে মুক্ত হলেও রিয়ার বিদেশ যাত্রার অনুমতি ছিল না এতদিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com