শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩০ মিনিটের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম নগরী

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২

মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকা ডুবে গেছে। সড়কের ওপর পানি জমে বিভিন্ন স্থানে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুন) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টি হয়। সরেজমিন দেখা গেছে, নগরীর আগ্রাবাদ, ছোট পুল, বড় পুল, সিডিএ আবাসিক এলাকা, ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, ডিসি রোড, বাকলিয়া ও চান্দগাঁওসহ নগরীর বিভিন্ন স্থানে হাঁটুপানি জমেছে। চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনেও পানি জমেছে।
মুরাদপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘মাত্র ২০-৩০ মিনিটের মাঝারি বৃষ্টিতে মুরাদপুরের সড়কে পানি উঠেছে। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনা তৎচঙ্গা বলেন, ‘বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়েছে।’ এদিকে আবহাওয়া বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com