বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সলঙ্গা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শনিবার বিকেলে সলঙ্গা থনাা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সলঙ্গা ভূষালহাটায় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার, মিজানুর রহমান বিএসসি, থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু, সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদার, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুুল হক, রিয়াদুল ইসলাম ফরিদ, থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত প্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবিলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com