শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণকে আরো ভালো রাখতে চাই। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বুস্টার হচ্ছে কোভিডের সুরক্ষা।’ তিনি বলেন, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ দ্বিতীয় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রীর সুচিন্তার কারণে দেশের মানুষ ভালো আছেন। আমাদের দেশের অর্থনীতি ভালো আছে। যারা বুস্টার ডোজ নেবে তাদের সুরক্ষা আরো ভালো থাকবে। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com