রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্রব্যমূল্য কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। গতকাল শনিবার দুপুর ২টা থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে ওই এলাকার সকল পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। এতে করে মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে আশেপাশের সকল সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যর যাত্রীরা। বিক্ষোভস্থলের আশেপাশে পুলিশ অবস্থান করছে।
পুলিশ জানিয়েছে, দ্রব্যমূল্যর দাম কমানো ও কারখানা থেকে বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে। শ্রমিকদের অবস্থানের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তাই তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। ১০ নম্বর এলাকার এরাবিয়া গামেন্টস এর কর্মি মুক্তা বলেন। সব জিনিসের দাম বেড়েছে। বেতন বাড়েনি। হয় দাম কমাতে হবে। না হয় বেতন বাড়াতে হবে। লর্ড স্টারের কর্মী সীমা বলেন যে বেতন পাই তা দিয়ে জীবন চলে না। তাই রাস্তায় নেমেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com