রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরিবেশবান্ধব-জনবান্ধব মোংলা শহর বিনির্মাণে করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে ৫ জুন রবিবার বিকেলে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও মোংলা নাগরিক সমাজ’র আয়োজনে “পরিবেশবান্ধব-জনবান্ধব ও পর্যটনবান্ধব জলবায়ু সহিষ্ণু টেকসই মোংলা পৌর শহর বিনির্মানে করনীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এবার বিশ্ব পরিবেশ দিবসের মূল শ্লোগান ছিলো “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।” রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। গোলটেবিল বৈঠকে মূল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন’র চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি বাগেরহাটের নেতা ফররুখ হাসান জুয়েল ও বাপা বাগেরহাট’র অন্যতম নেতা সৈয়দ মিজানুর রহমান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু। গোলটেবিল বৈঠক সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট’র আহ্বায়ক পশুর রিভার রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। গোলটেবিল বৈঠকে বক্তারা প্রাণ-প্রকৃতি, নদ-নদী, খাল-বিল, জলাশয় রক্ষা করে পরিবেশবান্ধব-জনবান্ধব মোংলা শহর বিনির্মানের আহ্বান জানান। বক্তারা সুপেয় পানি সরবরাহ এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও জোর দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com